দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বোস্টন স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ‘এল’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ঘানা। এই ম্যাচে দুই দলই মাঠে নেমেছে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে।
আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে ইংল্যান্ড। অন্যদিকে পানামাকে ১-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে ম্যাচে আসে ঘানা।
এ পর্যন্ত দুই দলের দেখা হয়েছিল মাত্র একবার। ২০১১ সালের মার্চে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিপক্ষে ইংল্যান্ডের রেকর্ডও বেশ সমৃদ্ধ। আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে আগের আট ম্যাচে অপরাজিত রয়েছে ইংলিশরা। তবে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে এবারই প্রথম ঘানার মুখোমুখি হয়েছে তারা।
পানামার বিপক্ষে জয়ের ম্যাচ থেকে ঘানার একাদশে চারটি পরিবর্তন এনেছেন কোচ কার্লোস কুইরোজ। প্রথম ম্যাচে কানাডায় প্রবেশের অনুমতি না পাওয়ায় খেলতে না পারা থমাস পার্টে ফিরেছেন শুরুর একাদশে। মাঝমাঠে তার লড়াই ডেকলান রাইসের সঙ্গে।
এ ছাড়া কওয়াসি সিবো, ইনাকি উইলিয়ামস এবং গোলরক্ষক বেঞ্জামিন আসারেকেও শুরুর একাদশে রেখেছেন কুইরোজ।
অন্যদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের ম্যাচের পর ইংল্যান্ড কোচ থমাস টুখেল দুটি পরিবর্তন করেছেন, দুটিই রক্ষণভাগে। জন স্টোনসের জায়গায় খেলছেন মার্ক গেহি। আর নিকো ও’রাইলির পরিবর্তে বাম প্রান্তের রক্ষণে সুযোগ পেয়েছেন জেড স্পেন্স।
/অ